স্বরবৃত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বরবৃত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
মিস্টার বাংলিশ
মিস্টার বাংলিশ
_____মুহম্মদ কবীর সরকার
আবুল দাদা শিক্ষিত্ হয়ছে
কথায় কথায় ইংলিশ,
দাবি করে জুড়ছে বলে
আমি মিস্টার বাংলিশ।
বাংলার সাথে ইংলিশ জুড়ে
কাটে ঘ্যাচাংঘ্যাচ,
শব্দে শব্দে কাটাকাটি
লাগায় বিষণ প্যাচ।
একদিন নাকি কাটতে গিয়ে
করছে বিষণ ভুল,
লাঠি হাতে তেড়ে আসে
মূর্খ মুকবুল।
"অহন তেইক্কা ধানই কাটবি
করবি ক্ষেতে কাম
তবেই আর নষ্ট অইব না
বাংলার সু-নাম।"
ক্ষেপে গিয়ে জুড়সে বলে
শিক্ষিতের মারি জাত,
"ধান ক্ষেতেই তুই করবি কাম
খাবি পান্তাভাত। "
০৯/০৪/২০১৭ইং
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট।
সিরিজ :পেন্সিল কাব্য
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
সোনা ব্যঙের বিয়ে
সোনা ব্যাঙের বিয়ে
মুহম্মদ কবীর সরকার
★★★
সোনা ব্যাঙের বিয়ে হবে
দিলো নিমন্ত্রন,
বাজবে সানাই বর্ষা বরণ
অাসবে সর্বজন।
কুনো দাদা সংগে করে
নিয়ে এলো ছাতা,
উপহারে ভরে গেল
বিয়ে বলে কথা।টুনটুনিয়ে গুনগুনিয়ে
বললো দুটো ধাঁ ধাঁ
এই ধাঁ ধাঁ না ভেঙ্গে দিলে
বর ছেলেরা গাধাঁ।
ধাঁধাঁ শুনে জামাই বাবু
চুপসে গেলো হায়,
ধাঁ ধাঁয় ফেলে কনের সখি
হাজার কড়ি চায়।
ঘাসফড়িং ও গঙ্গাফড়িং
সেই তালে দেয় নাচ,
কনের বাড়ি সুর উঠালো
ফেলে সবাই কাজ।
ঘ্যাঙর ঘ্যাঙে প্রনয় সুরে
ডাকলো যখন ব্যাঙ,
ওমনি এলো বৃষ্টি নেমে
মারলো শিয়াল ল্যাঙ।
শিয়াল গুরু দৌড়ে পালায়
ছাতা গেলো উড়ে,
'শুভ দৃষ্টি' লগন শেষে
বিয়ে র'লো পরে।
মাছি এসে ভন ভনিয়ে
নাকি সুরে বলে,
বিয়ে হবে কোলা ব্যাঙের
বৃষ্টি গেলো চলে।
'শুনেন সবে' ডাকলো ইঁদুর
দৃষ্টি অাকর্ষণ,
বৃষ্টি গেলো অাবার এলো
বিয়ের এ ল-গ-ন।
রচনাকাল:২০/০৩/২০১৭ইং
সাগরিকা, চট্টগ্রাম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
বিশেষ পোস্ট
সোনা ব্যঙের বিয়ে
সোনা ব্যাঙের বিয়ে মুহম্মদ কবীর সরকার ★★★ সোনা ব্যাঙের বিয়ে হবে দিলো নিমন্ত্রন, বাজবে সানাই বর্ষা বরণ অাসবে সর্বজন। কুনো দাদা সংগে...
পোস্ট গুলি
-
নালিশ _______মুহম্মদ কবীর সরকার এক ছিল খুকি।সুন্দর সুন্দর দিন গুলি তার যাচ্ছিল।কখনো পুতুল সোনার বিয়ে দিয়ে। কখনো টিয়ামনির বিয়ে দিয়...
-
সোনা ব্যাঙের বিয়ে মুহম্মদ কবীর সরকার ★★★ সোনা ব্যাঙের বিয়ে হবে দিলো নিমন্ত্রন, বাজবে সানাই বর্ষা বরণ অাসবে সর্বজন। কুনো দাদা সংগে...
